শিরোনাম:
জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার রায়পুরের ১০ ইউনিয়নে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩

medianewsbd / ১২৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন নারীর হাত ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আমিন উল্যাহ ছৈয়াল (৬৫) রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আবদুল বাতেন, আবদুল খালেক, নোমান, আবদুল মালেক, জাহানারা, মারিয়ম বেগম, রাহিমাসহ ৮ জনের নাম উল্লেখ করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিরোধপূর্ণ একটি সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ ওই জমিতে নির্মাণকাজ শুরু করলে আমিন উল্যাহর ছেলে ইউসুফ বাধা দেন। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এতে ইউসুফের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাকে রক্ষা করতে গেলে বাবা আমিন উল্যাহ ছৈয়ালও আহত হন। পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হাসপাতালে আহত বাবা ও প্রবাসী ভাইকে দেখতে গেলে মুরশিদা নামের এক নারীও হামলার শিকার হন। এ ঘটনায় তার একটি হাত ভেঙে যায়। পরে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category