• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের

রায়পুরে শ্মশান রোড থেকে সরিষা ক্ষেতে নিয়ে ছিনতাই, চারজন গ্রেফতার

medianewsbd / ৪৯৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণকে সরিষা ক্ষেতে নিয়ে মারধর ও মৃত্যুর হুমকি দিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাদী ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে রায়পুর থানাধীন পৌর ১নং ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় অবস্থিত রয়েল সাকুরা ক্যাফের দক্ষিণ পাশে এক খামারির কাছে যান। তবে খামারটি বন্ধ থাকায় তিনি বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী অভিযুক্তদের নামে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন আসামিদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেখানো মতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুর উপজেলা রোডের মেঘনা হাসপাতালের বিপরীত পাশে একটি পরিত্যক্ত বন্ধ কাঠমিস্ত্রির দোকান থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ‘আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে বিবেচনা করা হয়েছে। পরবর্তীতে চারজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category